“এটা আমার পার্লারের খবর নয়!” — ঠিক এই লাইনেই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। আর পাশে রাজা গোস্বামী, যিনি দুই আঙুল দেখিয়ে ইশারা করছেন মধুবনীর পেটের দিকে! বুঝতেই পারছেন, হ্যাঁ, ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী — এমনটাই জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
চার বছর আগে মা হয়েছিলেন মধুবনী, তখন জন্ম হয়েছিল তাঁদের ছোট্ট ছেলে কেশবের। রাজা-মধুবনীর সংসার, আর কেশবকে ঘিরেই ছিল তাঁদের জগৎ। কেশবের বেড়ে ওঠার নানা মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভরে উঠত মা-বাবার আদরে। তবে এই নতুন ছবিটা যেন অন্য বার্তা দিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় সদ্য পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, খয়েরি রঙের পোশাকে মধুবনী, যার পেটের গঠন দেখে অনেকেই সন্দেহ করছেন — “ওমাইগড! বেবিবাম্প?” ছবির মধ্যেই রাজা আঙুল দিয়ে দেখাচ্ছেন সেই দিকটাই। সঙ্গে আবার মধুবনীর ক্যাপশন:
“আমরা একদমই প্রস্তুত ছিলাম না এটার জন্য, কিন্তু জীবন আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসে। আগামিকাল আমরা একটা ঘোষণা করব ভিডিয়োর মাধ্যমে। এটা কিন্তু আমার পার্লার সংক্রান্ত নয়।”
এই লাইন পড়ে তো নেটিজেনরা আর চুপ থাকতে পারেননি! কেউ লিখছেন, “ফাইনালি কেশব দাদা হতে চলেছে!” আবার কেউ আবেগে ভাসছেন, “অবিশ্বাস্য চমক!” যদিও কিছু সতর্ক নেটিজেন আবার বলছেন, “পুরনো ছবি মনে হচ্ছে, কেশবের সময়কার হয়তো।”
যা-ই হোক, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তবে স্পষ্ট কিছু এখনও বলেননি রাজা বা মধুবনী। বলাই বাহুল্য, তাঁদের ঘোষণার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ Trina Saha: ভেজা শরীর, সবুজ মনোকিনিতে তৃণা, জলভেজা বু’কে উঁকি মারছে অন্ত’র্বাস, স্ত’ন! ঘাম ছুটছে নেটপাড়ার!
পেশাগত দিক থেকে বললে, কিছুদিন আগেই ‘চিরসখা’ ধারাবাহিকে ফিরেছেন মধুবনী, এক দশকেরও বেশি সময় পর। সেখানে তাঁকে দেখা যাচ্ছে ‘কমলিনী’র উকিল চরিত্রে। আর রাজা অভিনয় করছেন ‘বাবিল’ চরিত্রে। আবার একসঙ্গে পর্দায়, আবার একসঙ্গে জীবনের নতুন অধ্যায়? সব উত্তর মিলবে আগামীকাল। তার আগে পর্যন্ত রাজা-মধুবনীর ইনস্টাগ্রাম ঘিরে গসিপ কিন্তু থামছে না একেবারেই!





