টেলিভিশনের পর্দায় যাঁকে আমরা চিরকাল দেখেছি শান্ত, স্নিগ্ধ চরিত্রে, সেই তৃণা সাহা এবার একেবারে নতুন রূপে ধরা দিলেন—সবুজ কচি কলাপাতার মতো রঙের মনোকিনিতে! আর তাঁর সেই জলভেজা লুক যেন চোখে লেগে থাকার মতো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তৃণা, যেখানে তাঁকে দেখা যাচ্ছে জলের মধ্যে নো-মেকআপ লুকে, কখনও শরবত খেতে, কখনও আবার জলের মাঝে পোজ দিতে। প্রতিটা মুহূর্তে এক অন্যরকম আবেদন। ফলে ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তরা তো চোখ সরাতেই পারছেন না!
তবে শুধু এই গ্ল্যামারাস ভিডিওই নয়, তৃণাকে নিয়ে চর্চার কারণ আরও আছে। সম্প্রতি শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক “বালিঝড়”, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর ব্যক্তিগত জীবন? সেটাও কম আলোচনায় নেই।
নীল ও তৃণা—এই জুটি একসময় সোশ্যাল মিডিয়ায় ছিল সবচেয়ে প্রিয় কাপলদের মধ্যে অন্যতম। ১২ বছরের প্রেম, তারপর ধুমধাম করে বিয়ে, আর তারপর নানান দুষ্টু-মিষ্টি মুহূর্তে ভরা তাঁদের পোস্ট। কিন্তু সম্প্রতি একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের। জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী—নেই কোনও যুগল ছবি। ব্যস, শুরু হয়ে গেছে গুঞ্জন—তবে কি সম্পর্কে ফাটল?
এই প্রশ্নের জবাব অবশ্য নিজের মতো করে দিয়েছেন দুজনেই। তৃণা সোজাসাপ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি না দিলে বা কম একটিভ থাকলেই সম্পর্ক শেষ হয়ে যায় না। আর নীল? তিনি তো একেবারে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইনস ডে-তেই পোস্ট করে দিয়েছেন তাঁদের একসঙ্গে একটি ছবি, ক্যাপশনে হালকা খোঁচা দিয়ে লিখেছেন—“আজকাল ছবি পোস্ট করা বড্ড দরকার।”
আরও পড়ুনঃ “তখন আমি ক্লাস সেভেনে…” গৃহশিক্ষকের কাছে থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন কোয়েল! আজও সেই অভিজ্ঞতা তাড়া করে বেড়ায় নায়িকাকে!
সব মিলিয়ে, ক্যামেরার সামনেই হোক বা পিছনে, তৃণা সাহা ঠিক জানেন কিভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয়। এবার সেই আলোচনায় আগুন দিলেন এই মনোকিনি লুক!





