অভিনেত্রী মানসী সেনগুপ্তের জীবনে এখন আনন্দের হাওয়া। সদ্য দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন তিনি। মেয়ের পর এবার তাঁর কোলে এসেছে ছেলে। সংসারে দুই সন্তানের কোলাহল, তার মাঝেই মাতৃত্বের সময়টা উপভোগ করছেন নায়িকা। অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন পাশাপাশি। ভক্তদের ভাবতে বাকি নেই—এই ব্যস্ততার মাঝেই আবারও কী সুখবর শোনাতে চলেছেন মানসী?
অনেকে ভেবেছেন, তবে কি ফের মা হতে চলেছেন তিনি? সত্যিই কি নতুন অতিথি আসতে চলেছে তাঁর সংসারে? এই নিয়ে ইতিমধ্যেই নানা কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মনে। কারণ সম্প্রতি এক ভিডিওতে তিনি নিজেই বলেছেন, “আমি সবার আগে একটা গুডনিউজ দিতে চাই।” এরপর আর দেরি না করে তিনি খোলসা করলেন আসল খবর।
আসলে মাতৃত্ব আর অভিনয়ের পাশাপাশি এবার নতুন এক পথে হাঁটতে চলেছেন মানসী। সেই ভিডিওতেই তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন তাঁর নিজের শাড়ির ব্র্যান্ড। নাম দিয়েছেন ‘দ্য সুতি বাই মানসী’। এই বিশেষ ঘোষণার মুহূর্তে মায়ের হাতে প্রথম শাড়ি তুলে দেন তিনি। যদিও শাড়িটি কিনেছিলেন তাঁর বোন রাইমা সেনগুপ্ত, মায়ের জন্য পুজোর উপহার হিসেবে। মানসী মজার ছলেই বলেন, “আমি কিন্তু মায়ের কাছ থেকেও টাকা নিয়েছি।”
শুধু তাই নয়, তাঁর মা-ও হেসে জবাব দেন, “প্রথম শাড়ি বলে ছাড় নয়, নিতেই হবে।” এখানেই শেষ নয়, মানসী আরও জানান যে তাঁর ব্র্যান্ডের মুখ হতে চলেছেন বোন রাইমা। অর্থাৎ একসঙ্গে পরিবার ও পেশাদার দুনিয়ায় দাপট দেখাচ্ছেন এই নায়িকা।
আরও পড়ুনঃ ‘ক্যামেরার পেছনে পোশাক খুলতে বলেছিলেন’, নানা পাটেকরের পর এবার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে শ্লীল’তাহানির অভিযোগ আনলেন তনুশ্রী
সব মিলিয়ে অভিনয়, ভ্লগিং, মাতৃত্ব আর এখন ব্যবসা—চার দিক সামলাচ্ছেন মানসী। ভক্তদের মনে একটাই প্রশ্ন, কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে তাঁর ব্র্যান্ড। আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকলেই।





