একসময় ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ব্যাক টু ব্যাক কাজ করে গেছেন একেরপর এক ধারাবাহিকে। পুলিশ হোক বা বাড়ির বউমা সব ধরনের চরিত্রেই দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। প্রশংসায় কুড়িয়েছেন অনেক। শুরুর থেকেই তার সৌন্দর্য, ব্যক্তিগত জীবন এবং সর্বোপরি তার অভিনয় জীবন চর্চায় উঠে এসেছে দর্শকদের মাঝে। তিনিই জনপ্রিয় অভিনেত্রী রুশা চ্যাটার্জী (Rusha Chatterjee)।
২০০৯ সালে স্টার জলসার ওগো বধূ সুন্দরী ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন রুশা চ্যাটার্জী। ঋতাভরী অর্থাৎ ললিতার ছোটবোন লাবণ্যর চরিত্রে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রুশা। এরপরই ২০১৩ সালে স্টার জলসার তোমায় আমায় মিলে ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে দেখেছে দর্শকরা। আইপিএস অফিসার ঊষসী ঘোষের চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন রুশা।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করছেন রুশা চ্যাটার্জী?
তোমায় আমায় মিলের পর সাত ভাই চম্পা, মহাপীঠ তারাপীঠ, তোমার জন্য, শ্রীময়ী সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। শেষবার স্টার জলসার পর্দায় ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজিত ধারাবাহিক খেলাঘরে তাকে দেখেছেন দর্শকরা। এরপরই ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পরই উড়ে গেছেন আমেরিকায়। ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, দর্শক খুব মিস করবেন এরকম একজন প্রতিভাবান অভিনেত্রীকে।
অভিনয় জগৎ নিয়ে কি বলেছেন রুশা চ্যাটার্জী?
সম্প্রতি নিজের বিষয়ে প্রসঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন অভিনেত্রী রুশা চ্যাটার্জী। ব্যক্ত করেছেন ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসা। অভিনেত্রী রুশা জানিয়েছেন “অনেকদিন আগেই আমি এই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। ১৩ বছর আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক আনন্দ করে কাজ করেছি। এখন সংসার করার পালা। বিবাহিত জীবন সুন্দর করে কাটাতে চাই”।
আরও পড়ুন: মরেনি মিশকা, তিশকা হয়ে ফিরে এলো ডুপ্লিকেট মিশকা!
স্বামীর প্রসঙ্গে কি বলেছেন অভিনেত্রী রুশা চ্যাটার্জী?
তারপরই নিজের স্বামীর সম্পর্কে জানান রুশা। অভিনেত্রীর কথায়, “পাত্র বাবা-মা ঠিক করেছে। ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়র। তারপর আমাদের দেখা হয় এবং আমরা একে-অপরকে ভালোবেসে ফেলি। এটা একটা অ্যারেঞ্জড কাম লাভ ম্যারেজ। তবে একটা কথা বুঝতে পেরেছি বাবা-মায়েরাই আমাদের জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে দেন।” গত বছর পুজোর সময় কলকাতায় ফিরেছিলেন অভিনেত্রী। তখনই জানিয়েছিলেন আমেরিকায় সুখে শান্তিতে সংসার করেছেন তিনি। শাশুড়ি শ্বশুরের সঙ্গেও তার সম্পর্ক দারুণ। সবমিলিয়ে বৈবাহিক জীবনে বেশ ভালোই উপভোগ করছেন রুশা।






