শাশ্বত চট্টোপাধ্যায়— বাংলা সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা। শুধু টলিউডেই নয়, বলিউড আর ওটিটিতেও তিনি এখন এক পরিচিত মুখ। বিদ্যা বালান, সুশান্ত সিং রাজপুত, কঙ্গনা রানাউতের মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন, আর তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ সকলে।
এবার ক্যামেরার সামনে পা রাখছেন তাঁরই মেয়ে, হিয়া চট্টোপাধ্যায়। ‘মন মানে না’ নামক একটি ত্রিকোণ প্রেমের গল্পে ডেবিউ করছেন হিয়া। ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। তাই সুযোগ পেয়ে কোনও দ্বিধা করেননি। দাদু-বাবার পরে টলিউডে পারিবারিক উত্তরাধিকার বহন করে তৃতীয় প্রজন্ম হিসেবে পা রাখছেন তিনি।
এই খুশির আবহেই শাশ্বতের মুখে এক মজার স্বীকারোক্তি! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেয়ের শাসন নিয়ে প্রশ্ন করা হলে হেসে ফেলে তিনি বলেন,
“বাবাহ্! মেয়ের শাসনের চোটে এখন অনেক কিছু প্রকাশ্যে করতে পারি না। বউকে অতটা পাত্তা দিই না, কিন্তু মেয়েকে তো দিতে হয়!”
এই এক কথায় স্পষ্ট— মেয়ের কথাই এখন তাঁর কাছে বেদবাক্য। আর হবেই বা না কেন! বাবা-মেয়ের সম্পর্ক এমনই হয়। এক সময় যেই মা শাসন করতেন, সেই দায়িত্ব এখন যেন নিজের হাতে তুলে নিয়েছে মেয়ে হিয়া।
আরও পড়ুনঃ “কম্পাস”! টমবয় নায়িকা, রোলার স্কেট, আর অদ্ভুত নাম! ১০ সেকেন্ডের প্রোমোতেই ট্রোলের ঝড় স্টার জলসায়!
শাশ্বতের এই খোলামেলা স্বীকারোক্তিতে একদিকে যেমন হাসির রোল উঠেছে, অন্যদিকে নজরে পড়েছে তাঁদের গভীর বাবা-মেয়ের বন্ধনও। অভিনয় আর আদরে শাশ্বতের সংসার জুড়ে এখন রাজ করছে হিয়া— পর্দায় যেমন, বাস্তবেও তেমনই।





