সবাই বলে, ‘শাশুড়িরা কখনও মা হয় না, আর বৌমারা কখনও মেয়ে হয় না’ শাশুড়ি-বৌমাকে নিয়ে এই বিতর্ক চলে আজীবন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের ঘরে একটু খেয়াল করলে দেখা যাবে কম বেশী সব জায়গাতেই শাশুড়ি বৌমার বিবাদ লেগেই রয়েছে। আর, এই বিবাদের জেরেই ছেলে কিংবা স্বামীরা হয়ে পড়ে নাজেহাল। মাঝে মাঝে এই বিবাদ এতটাই তীব্র হয়ে ওঠে যে বাইরের আর পাঁচটা মানুষের চোখে ধরা পড়ে।
বাস্তব জগতে শাশুড়ি বৌমার বিবাদ চললেও টেলিভিশন কিংবা সিনেমার পর্দায় কোনো কোনো ক্ষেত্রে এই জুড়ির বিকল্প পাওয়া যায় না, অর্থাৎ তাদের সম্পর্ক হয় এতটাই মধুর। কিন্তু বর্তমানে এইরকমই এক সমধুর সম্পর্কের নিদর্শন দেখতে পাওয়া গেছে স্বয়ং বাংলার তারকার ঘরে। টলিউডের অন্যতম রিয়েল লাইফ দম্পতি রাজ-শুভশ্রীর জুটি।
এই টলি তারকা অভিনেত্রী এবং পরিচালক সমাজের সকল সমালোচনা এবং গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ২০১৮ সালে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই জুটি এক কন্যা এবং পুত্র সন্তান রয়েছে। কিন্তু এই সময় চক্রবর্তী পরিবারকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। শুভশ্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে নিজের শাশুড়ি অর্থাৎ রাজের মায়ের সঙ্গে তৈরী ভিডিও শেয়ার করে লিখলেন এমন কিছু কথা, যা পড়লে চমকে যাবে বাংলার শাশুড়ি-বৌমারা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, শুভশ্রী তার শাশুড়ি মায়ের সঙ্গে ব্যক্তিগত কিছু আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। ভিডিও উঠে এসেছে একাধিক খুশির মুহূর্ত, কখনও শাশুড়ি কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন অভিনেত্রী আবার কখনও শাশুড়িকে গাড়ির সামনের সিটে বসিয়ে একসঙ্গে বাইরে বেরিয়েছে। এই ভিডিও ক্যাপশনে লেখা রয়েছে, ” সবাই বলে শাশুড়ি কখনও মা হয় না, সত্যিই কি তাই?”
আরও পড়ুনঃ টলি পাড়ায় বিয়ের সানাই! কেনাকাটিতে মত্ত অঙ্কুশ ঐন্দ্রিলা! খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন তারকাযুগল!
এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন অভিনেত্রী তার শাশুড়িকে ঠিক কতটা ভালোবাসেন। রাজ চক্রবর্তীর বাবা ২০২০ সালের মারা যাবার পর থেকে নিউ টাউনের এক ফ্ল্যাটে সপরিবারে থাকেন পরিচালক। তারকা পরিবারের এই ভিডিও দেখে অনেক সমালোচকেরাই প্রশংসা করেছেন এবং শুভশ্রীর ধারণাকে সাধুবাদ জানিয়েছেন।





