এই মুহূর্তে বাংলার অভিনয় জগতের একজন অত্যান্ত জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। তিনি নিজের অভিনয় জীবনের পথ চলা শুরু করেছিলেন টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ সবকটি প্ল্যাটফর্মেই তার অবাধ বিচরণ। তার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে সদা তৎপর থাকেন তার অনুরাগীরা। তার প্রাক্তন থেকে শুরু করে বর্তমান সম্পর্ক সবটাই সর্বক্ষণ দর্শকদের চর্চার অঙ্গ হয়ে উঠেছে।
অনেকদিন আগেই দর্শকদের জানানো হয়েছে জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে এককালে চুটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। তাদের এই জুটি বেশ পছন্দ করতেন ভক্তরা তবে তাদের সম্পর্ক পূর্ণতা পায়নি। তাদের দুজনের বিচ্ছেদের পর জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সঙ্গে প্রনয়ের সম্পর্কে জড়িয়েছেন তিনি। উল্লেখ্য গায়ক শোভনেরও প্রাক্তনের সংখ্যা কিছু কম নয়। প্রথমে ইমন আর তারপর স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটে তার।
তাদের এই নতুন জুটিকেও অনেক দর্শকই সাদরে গ্রহণ করেছেন। তবে প্রত্যেকটি বিষয়ের একটি ভালো এবং একটি খারাপ দিক থাকে। চর্চার পাশাপাশি অনেক সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে তাদের। কারণ অভিনেত্রীর থেকে প্রায় ছয় বছরের ছোট এই গায়ক। এরপর জানা যায় এই শোভনের সঙ্গেই নাকি আংটি বদল করেছেন অভিনেত্রী সোহিনী সরকার।
খুব তাড়াতাড়ি গোপনেই নাকি নিজের বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী! ইতিমধ্যেই বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছেন তিনি। নিজের জন্য সবথেকে সেরা গহনাই বেছে নিচ্ছেন অভিনেত্রী সোহিনী। তিনি তার বিয়েতে যে হারটি পরতে চলেছেন সেইটার দামই তিন লক্ষ টাকা। কোথাও এতোটুকুনিও খামতি রাখবেন না বলেই ঠিক করেছেন সোহিনী। সমস্ত অস্থায়ী সম্পর্ক ভেঙে একটি স্থায়ী জীবনের দিকে এগুলোর পথটাকে আরও বেশি মসৃণ এবং সুন্দর করে তুলতে চান তিনি।
আরো পড়ুন: সবার সামনেই কাকীয়াকে চ’ড় মা’র’লো প্রতীক! দীপাকে আটকাতে তার দিকে গু’ন্ডা লে’লি’য়ে দিল পৃথা!
এখনো তারা নিজেদের সম্পর্কে সিলমোহর দেননি ঠিকই, তবে তাদের প্রেম এখন ওপেন সিক্রেট। সবাই সবটাই জানে শুধু একটা সম্মতির অপেক্ষা। এক সাক্ষাৎকারের অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটা সম্ভব কম জানাতে এবং সমাজ মাধ্যমের পাতায় সেটাকে কম প্রকাশ করতেই বেশি খুশি হন। নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী সোহিনী। তার এই কথাগুলো শুনে দর্শকদের মনে হয়েছে, ধীরে ধীরে সম্পর্কের পরিণতির দিকেই এগোচ্ছেন পর্দার সত্যবতী। টলিপাড়ায় জোড় গুঞ্জন ২০২৪ এর নভেম্বর মাসেই নাকি চার হাত এক করবেন সোহিনী আর শোভন।





