বর্তমান সময়ের টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তীর গৃহিনী, এবং দুই সন্তানের মা হবার সাথে সাথে নিজের অভিনয় জগতে সমান সময় দিচ্ছেন অভিনেত্রী। অনেকগুলি বছর তিনি টলিউড এ কাটালেন। দিনে দিনে তার অভিনয়ে আরো প্রশংসিত হচ্ছে। নিজেকে আরও অন্যান্য চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলছেন শুভশ্রী। আর সেইসব চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসাও পাচ্ছেন।
একের পর এক কাজ অভিনেত্রীর হাতে। নানারকম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বারবার। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি গৃহপ্রবেশ। তাঁর আসন্ন ছবি ‘গৃহপ্রবেশ’ উৎসর্গ করা হয়েছে ঋতুপর্ণ ঘোষকে। ছবির প্রতিটি ফ্রেমেও রয়েছে ঋতুপর্ণের ছোঁয়া।
৩০ মে, এই দিনই প্রয়াত হয়েছিলেন ঋতুপর্ণ। এই দিনেই মুক্তি পেল ‘গৃহপ্রবেশ’ ছবির ঝলক। ঝলক প্রকাশের অনুষ্ঠানে ঋতুপর্ণের স্মৃতিচারণে ডুব দিলেন শুভশ্রী। প্রতি বছর এই দিনটায় মন ভার থাকে তাঁর। তাই তিনি বললেন, “ঋতুদার নাম উঠলেই মন ভারী হয়ে থাকে। ঋতুদা আর আমাদের মধ্যে নেই এটা ভাবলেই মন খারাপ হয়ে যায়। ঋতুদার সঙ্গে তো আরও বেশি দেখা হওয়ার ছিল। সেটা আর হল না।”
ছবিতে তাঁর চরিত্র ‘তিতলি’ও ঋতুপর্ণের ছবি থেকে অনুপ্রাণিত। কিন্তু প্রয়াত পরিচালককে নিয়ে আক্ষেপ আজও আছে। শুভশ্রী বলেন, “ঋতুদার সঙ্গে কাজ করা হল না। ছোঁয়া হল না। মনে আছে, এমনই একটা অনুষ্ঠানে ঋতুদাকে দেখেছিলাম। ওঁকে দেখে আমি ক্যাবলা হয়ে গিয়েছিলাম। ওঁর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সেটা ঋতুদা বুঝেছিলেন। সেটা বুঝে তিনিই নিজে আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন। তিনি আমার নামটাও জানতেন, ছবিও দেখেছিলেন। বলেছিলেন, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন। আমার কাছে তার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না।”
আর পড়ুনঃ বেঙ্গল টপারের স্থানে যুক্ত হল নতুন নাম! সেয়ানে সেয়ানে টক্করে কোন সিরিয়াল রইল এগিয়ে? জেনে নিন এই সপ্তাহের টিআরপি!
‘গৃহপ্রবেশ’-এর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তার কাছে প্রতি কৃতজ্ঞ শুভশ্রী। অভিনেত্রীর কথায়, “আইডি ঋতুদাকে এই ছবি উৎসর্গ করার কথা ভেবেছেন। তিনি তিতলি-র মধ্যে আমার মধ্যে খুঁজে পেয়েছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ়। এই ছবির প্রতিটি দৃশ্যে, প্রতিটি ফ্রেমে ঋতুদার হাতের স্পর্শ পাওয়া যাবে, এটুকু প্রতিজ্ঞা করে বলতে পারি। ঋতুদা যেমন প্রতিটি ফ্রেমে জাদু তৈরি করতে পারতেন, সেটাই আইডি করেছে।”





