‘এবার যেন অন্যরকম পুজো’- ছবি পোস্ট করে প্রেমের আভাস দিলেন এই জনপ্রিয় জুটি

অভিনয় জগতে (Film Industry) একসঙ্গে কাজ করতে গিয়ে নায়ক নায়িকার প্রেম নতুন কিছু নয়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রায়শই হয়ে থাকে। টলিউড, বলিউড, হলিউড সব জায়গাতেই এই গল্প শোনা যায়। একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে, রোমান্টিক দৃশ্য অভিনয় করতে করতে অভিনেতা অভিনেত্রীরা (Actor-Actress) কাছাকাছি চলে আসেন। আর সেই জুটি যদি দর্শকমহলে জনপ্রিয় হয় তাহলে তাদের বাস্তব প্রেম নিয়ে তো দর্শকের উন্মাদনা শেষ নেই।

সম্প্রতি সেরকমই একটি জুটির কথা সামনে এসেছে। যা দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। এবারে সেই রিল লাইফের জুটি বাস্তবেও দেখা যেতে চলেছে। অভিনেতা-অভিনেত্রী দুজনেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের কাজ করেন। দীর্ঘদিন ধরেই ধারাবাহিক জগতে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। পর্দায় তাদের কেমিস্ট্রি জমজমাট। সে কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তবে বাস্তবেও যে অভিনেতা অভিনেত্রী প্রেম করছেন তা বুঝতেও বাকি রাখেননি দর্শক।

প্রেম করছে জনপ্রিয় এই জুটি

দুজনকে হামেশাই অভিনয় জগতের বাইরে একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ঘুরতে যাওয়া এবং সময় কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন। সেখানে দর্শক তাদের বিপুল ভালবাসা দিয়ে ভরিয়ে দেয়। তাদের এই জুটি একেবারে বিয়ের ছাদনাতলা অব্দি দেখতে চান এমনও কমেন্ট বক্সে জানিয়েছেন অনেকে।

জনপ্রিয় সেই জুটি আর কেউ নয় স্টার জলসার ধারাবাহিক গীতা LLB এর গীতা স্বস্তিক এর জুটি। অর্থাৎ বাস্তবে হিয়া এবং কুনালও প্রেম করছেন। তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে চোখ রাখলেই দেখা যাবে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি তারা আপলোড করেছেন। ক্যামেরার বাইরেও তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। হিয়ার জন্মদিন সেলিব্রেট থেকে শুরু করে কুনালের জন্মদিন সেলিব্রেশন সবসময় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।

এমনকি চলতি বছর পুজোতেও একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন দুজনে। মায়ের প্রতিমার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুজন। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘এবার যেন অন্যরকম পুজো’ গানটি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘পূজো শুরু’। আর এই পোস্টটি দেখে ভক্তরা বুঝতেই পেরেছেন এবারের পূজোতে দুজনের প্রেম জমে ক্ষীর।