‘আমায় কেউ তেমন পছন্দ করে না’— বললেও, হৃদয়ে জায়গা করে নিয়েছেন একজন! অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন অভিনেত্রী তিতিক্ষা দাস

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস। কয়েক বছর ধরে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’, যেখানে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তিতিক্ষাকে।

তিতিক্ষার টেলিভিশন যাত্রা শুরু হয়েছিল ‘দত্ত গিনি অ্যান্ড সন্স’ (কালার্স বাংলা) ধারাবাহিক দিয়ে। পরে তাঁকে দেখা যায় জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকেও। তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অন্য অনেক তারকার মতো ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। অনেকেই জানতে চান— বাস্তব জীবনে কে তিতিক্ষার ‘স্পেশ্যাল ওয়ান’?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন তিতিক্ষা। প্রশ্ন উঠতেই হেসে লজ্জায় লাল হয়ে যান তিনি। জানিয়েছেন, হ্যাঁ, তাঁর জীবনেও একজন বিশেষ মানুষ আছেন। যদিও সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।

‘দুই শালিক’ ধারাবাহিক চলাকালীন সহ-অভিনেতা অর্কপ্রভর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তবে তিতিক্ষা ও অর্কপ্রভ— দুজনেই সেই গুজবকে উড়িয়ে দিয়েছিলেন।

তবে এবারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর জীবনে একজন বিশেষ মানুষ রয়েছেন— যাঁর সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। যদিও তিনি ইন্ডাস্ট্রির মানুষ কিনা, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি তিতিক্ষা। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রকাশ্যে আসবে অভিনেত্রীর সেই ‘স্পেশ্যাল’ মানুষটির পরিচয়।