‘যেকোনো মুহূর্তে পালিয়ে যেতে পারি!’ কার সঙ্গে পালাতে চান কথা? ব্যাগেই সংসার! কি কি আছে অভিনেত্রীর ছোট্ট ব্যাগে?

এই মুহূর্তে টেলিভিশনের (Bengali Television) পর্দায় কর্মরত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। তাকে চেনেন না এমন ধারাবাহিক প্রেমী দর্শক খুব কমই রয়েছেন এই বাংলায়। ‘অপরাজিতা অপু’ নামক ধারাবাহিকটির মধ্যে দিয়ে সবার প্রথমে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী সুস্মিতা। তাঁর করা প্রথম এই সিরিয়ালের মধ্যে দিয়েই তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। এরপরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘বৌমা এক ঘর’, ‘পঞ্চমী’-র মতো একাধিক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

যদিও তার পরের দুটি ধারাবাহিক তেমনভাবে সারা ফেলতে পারেনি দর্শকমহলে। তবুও অভিনেত্রীর জনপ্রিয়তা এক চুলও কমেনি। বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে প্রধান চরিত্র কথা হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিকটি প্রথমদিকে এক্কেবারে রমরমিয়ে চলেছে, বর্তমানে টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে।

কিন্তু সুস্মিতা এই অল্প সময়ের মধ্যেই সকলের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই তার ব্যাগে কি কি আছে সেটা জানার জন্য সকলেই আগ্রহী হয়ে আছেন। এমনিতেই বর্তমানে এই অভিনেতা অভিনেত্রীদের ব্যাগে কি আছে সেটা জানার আগ্রহ থাকে সকলের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দেখিয়েছেন তার ব্যাগে কি কি আছে। দেখা যাচ্ছে অভিনেত্রীর ব্যাগ থেকে বেরোচ্ছে কাজু, কিসমিস, লবঙ্গ, মেকআপের জিনিস, পারফিউম, বেবী অয়েল, চিরুনি আরও কত কি। এক কথায় অভিনেত্রী জানিয়েছেন এই ব্যাগ টা তার সাথে থাকলে তিনি পালিয়ে পর্যন্ত যেতে পারেন।

অভিনেত্রীকে একাংশ নেটিজেন পছন্দ করেন আবার অনেক হেটার্সও রয়েছে অভিনেত্রীর। অভিনেত্রী কথা ধারাবাহিকে অভিনয়ের পর যেমন ভালোবাসা পেয়েছেন তেমনই ধারাবাহিকে অভিনয় করে অনেকের চক্ষুশূল হয়েছেন। সাহেবের সাথে অভিনেত্রীর এত গায়ে পড়া ভাব একেবারে পছন্দ করেন না কিছু মানুষ।