মাত্র চার বছর বয়সেই পিয়ানো বাজিয়ে সকলকে চমকে দিচ্ছে ইউভান! গর্বে ভাসছেন মা শুভশ্রী

বর্তমানে টলিউডে যে সমস্ত দম্পতি দর্শকদের নজর কেড়ে নিচ্ছেন তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। রাজ-শুভশ্রীর ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রে। তাঁদের পুত্র সন্তান ইউভান জন্ম থেকেই নেটমাধ্যমে অত্যন্ত জনপ্রিয়।

বর্তমানে মেয়েকে নিয়েও নানারকম আদুরে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে তবে প্রত্যেকবারই দর্শকদের নজরকারী শুভশ্রী পুত্র ইউভান। এই শিশুর নানা খুনসুটি ও কীর্তিকলাপ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই তারকা দম্পতি। সম্প্রতি প্রি-স্কুল পেরিয়ে বড় স্কুলে ভর্তি হওয়ায় ছেলের সাফল্যে আনন্দে আপ্লুত হয়েছিলেন শুভশ্রী।

মা ছেলের ভালোবাসায় চোখ জুড়ে দর্শক মহল। সারাদিন ছেলে মেয়ের দুষ্টু মিষ্টি কীর্তিকলাপ নিয়েই কেটে যায় অভিনেত্রীর। এবার ইউভানের আরও একটি প্রতিভা সামনে এল। বয়স মাত্র চার, অথচ পিয়ানো বাজাতে শুরু করেছে ছোট্ট ইউভান! শুভশ্রীর এক ফ্যান পেজে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খাটে বসে মন দিয়ে পিয়ানো বাজাচ্ছে সে।

এইটুকু বয়সে ইউভানের এমন প্রতিভা দেখে নেটিজেনদের ভালোবাসা ও প্রশংসায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। নিজের ছেলেকে সব রকম ভাবে তার প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী। নিজের সন্তানকে সবদিক থেকেই সুন্দরভাবে গড়ে তুলতে চান তারা।

সম্প্রতি মুক্তি পাচ্ছে শুভশ্রী এবং দেব অভিনীত ধূমকেতু। এত বছর অপেক্ষা করার পর অবশেষে প্রকাশ পাচ্ছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত সেই ছবিটি। মায়ের ছবি নিয়েও যথেষ্ট উৎসাহিত পুত্র ইউভান। আপনার কেমন লাগে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর এই ছোট্ট মিষ্টি ছেলেটিকে?