আম্বানি পুত্রের বিয়েতে এলাহী আয়োজন! মেনুতে থাকছে নানা প্রদেশের ২৫০০ পদ! নাম শুনলে ভিরমি খাবেন আপনিও!

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani)। পাত্রী এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত রাধিকা। শুক্রবার রাত্রে সেজে উঠেছিল জিও গার্ডেন। সেখানেই বসেছিল অনন্ত-রাধিকার বিয়ের আসর।

হলিউড থেকে বলিউড, অনন্ত রাধিকার বিয়েতে চাঁদের হাট

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি নজর কেড়েছিল শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, অভিনেতা এবং কুস্তিগীর জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। উপস্থিত ছিলেন বি টাউনের শাহরুখ খান, সালমান খান, বচ্চন পরিবার, জাহ্নবী কাপুর, সারা আলী খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রনবীর কাপুর, আলিয়া ভাট, শাহিদ কাপুর, মীরা রাজপুত, রাজকুমার রাও ও পত্রলেখা পাল, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী, রীতেশ দেশমুখ ও জ়েনেলিয়া ডিসুজ়া, মাধুরী দীক্ষিত, সুনীল শেট্টি, রেখা।

Anant Ambani and Radhika Merchant

দক্ষিণী তারকা থেকে ক্রিকেট, কে কে উপস্থিত ছিলেন অনন্ত রাধিকার বিয়েতে?

বাদ যাননি দক্ষিণী তারকারাও। রজনীকান্ত, রামচরণ, নয়নতারা, মহেশ বাবু স্বপরিবারে উপস্থিত ছিলেন সকলের। উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, যশপ্রীত বুমরা, গৌতম গম্ভীর, কেএল রাহুল, হার্দিক পান্ডেয়া, কুণাল পান্ডেয়া, ঈশান কিশান। সংগীতের অনুষ্ঠানে হাজির ছিলেন পপ তারকা জাস্টিন বিবারও। উপস্থিত ছিলেন রামদেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে বিয়েতে হাজির ছিলেন বাংলার জনপ্রিয় জুটি যশ নুসরাত এবং অভিনেত্রী রাইমা সেন।

আরও পড়ুনঃ তৃতীয় ব্যক্তি! জল্পনাকে উস্কে দিয়ে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইস্পিতার

কি কি ছিল অনন্ত রাধিকার বিয়ের মেনুতে?

তবে অনন্ত রাধিকার বিয়েতে তাবড় তাবড় অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল রাজকীয়। দেশ বিদেশের নানান খাওয়ার ছিল সেই তালিকায়। দুজনের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন প্রদেশের প্রায় ২৫০০ রকমের খাবার তৈরি করা হয়। লস্যি, চাট থেকে শুরু করে মেনুতে ছিল বিদেশি মিষ্টিও। পানিপুরি, নারকেলের ১০০ পদ, দহি ভল্লা, ইন্দোনেশিয়ার রকমারি পদ, প্লেইন সোহাল, মাদ্রাস কাপি, ভল্লা পাপড়ি, কুম্বাকোনাম ডিগ্রি কফি।

anant and radhika marriage food menu

এছাড়াও ছিল মিক্স চাট, মাইলাপোর ফিল্টার কফি, দহি পুরি, মাইসোর ফিল্টার কফি, চূড়া মটর, ক্যাভিয়ার তিরামিসু, পাপড়ি চাট, বেনারসি পান, সিঙারা, গোলাপজাম, টিক্কি, চানা কচুরি ,ইন্দোরের গারাদু চাট,স্পাইসি টমাটর কি চাট। কাজু রোল, মাউন্টেন চিমিচুরি, ফ্রেশ পনির, চরম অলটিচিউডের বীজ, স্মোকড টমেটো এবং অ্যামাজোনিয়ান কাসাভা টেক্সচার, নারকেল দুধ ইত্যাদি।