মুখরোচক কিন্তু স্বাস্থ্যকর! বাড়বে না ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর চিকেন স্যালাড!

কথায় আছে খাদ্যরসিক বাঙালি। খাওয়ার সঙ্গে বাঙালিদের রয়েছে এক নিবিড় সম্পর্ক। মুখরোচক, নিত্যনতুন রেসিপি খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তবে বর্তমানে খাওয়ার খেতে ইচ্ছা করলেও রয়েছে এক বিরাট সমস্যা। খুব বেশি এদিক ওদিক হলেও বেড়ে যেতে পারে ওজন। আর এই ভেবেই পছন্দের খাওয়ার খাওয়া বন্ধ করতে বাধ্য হন অনেকে। বিশেষত মাঝবয়সী এবং তরুণ যুবক-যুবতীরা। তাই আজ তাদের জন্য রইল চিকেন স্যালাডের এই দুর্দান্ত রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই রেসিপিটি।

উপকরণ:

২৫০ গ্রাম বোনলেস চিকেন, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ লেবুর রস, ১/২ আদা বাটা, ১/২ রসুন বাটা, ১ কাপ টক দই, সামান্য পরিমাণে ভিনিগার, ১ চামচ অরিগেন, ১ কাপ পেঁয়াজ কুচি, ১/২ কাপ সুইট কর্ন, ১/২ কাপ লেটুস পাতা, ১ কাপ টমেটো কুচি, ১/৪ কাপ পেঁয়াজকলি, ১ কাপ শসা কুচি, ১ কাপ কাঠবাদাম, ২ টেবিল চামচ সাদা তেল, পরিমাণ অনুযায়ী লবণ

রন্ধন প্রণালি:

প্রথমে একটি বাটিতে নিয়ে নিল বোনলেস চিকেন। এবার এই বোনলেস চিকেন মেরিনেট করার জন্য দিয়ে দিন সামান্য পরিমাণে লবণ, ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো, লেবুর রস। এরপর তাতে যোগ করুন পরিমাণ অনুযায়ী আদা বাটা এবং রসুন বাটা। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিন। বোনলেস চিকেনগুলো ম্যারিনেট করে হয়ে গেলে একটি পাত্র দিয়ে ডেকে রেখে দিন আধ ঘণ্টার জন্য।

এরপর একটি বাটিতে টক দই নিয়ে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার তাতে যোগ করুন সামান্য নুন এবং ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী সামান্য ভিনিগার, অরিগেন। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট কো রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিন। প্রয়োজনে দিতে পারেন সামান্য পরিমাণে জল। চিকেন ভালোভাবে রান্না করা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিন ধনে পাতা।

এবার স্যালাড বানানোর জন্য নিয়ে নিল পেঁয়াজ কুচি, শসা কুচি এবং টমেটো কুচি, লেটুস পাতা, সুইট কর্ন, পেঁয়াজকলি, অর্ধেক লেবুর রস। এই সমস্ত উপকরণগুলো একটি পাত্রে দিয়ে তাতে যোগ করুন আগে থেকে ব্লেন্ড করে রাখা টক দই। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিন বাটিতে। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন সামান্য পরিমাণে কাঠবাদাম। এবার কাঠবাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিন প্রয়োজনে সামান্য সাদা তেল মিশিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন এই ডায়েট রেসিপিটি।