সেলিব্রেটিদের (Celebrity) ট্রোল করার জন্য সব সময় নেটিজেনরা মুখিয়ে থাকেন। বর্তমানে ট্রোলিং ব্যাপারটা খুবই স্বাভাবিক হয়ে উঠেছে আমাদের সমাজের। কোন কিছু করতে গেলে এখন ট্রোল হতে হচ্ছে। সেটা অভিনেতা অভিনেত্রীই হোক, গায়ক গায়িকা হোক বা কোন কন্টেন্ট ক্রিয়েটর। সবাইকেই কখনো ট্রোলের সম্মুখীন হতে হয়েছে।
সেরকমই একজন সেলিব্রেটিকে ট্রোলের সম্মুখীন হতে হল। জনপ্রিয় সেই সেলিব্রিটি দর্শকমহলে বেশ পরিচিত। তার বিভিন্ন চরিত্রের অভিনয় আমরা এর আগেও দেখেছি। দর্শক তাকে ভীষণই পছন্দ করেন। কিছুদিন আগেই তিনি একটি জনপ্রিয় টক শোতে গিয়ে নিজের জীবন যুদ্ধের গল্প সকলের সঙ্গে ভাগ করেছেন।
আসলে সেলিব্রেটি হওয়ার আগের জার্নিটা প্রত্যেকেরই একেক রকম হয়ে থাকে। সেরকমই এই সেলিব্রেটির জার্নিটাও খুব সহজ ছিল না। যখন তিনি এই প্রফেশন বেছে নেন তখন অনেক বাধা, ট্রোল, সমালোচনা তার সামনে এসেছিল। কিন্তু সেগুলোকে উপেক্ষা করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে। আর আজ তিনি জনপ্রিয় টকশোতে দাঁড়িয়ে কথা বলতে পারছেন।
তিনি জানান যখন তিনি সবে নিজের এই প্রফেশন শুরু করছেন তখন একসময় তার একটি ছবি এডাল্ট সাইডে পোস্ট করা হয়েছিল। সেখানে আরো অনেক রকম কোন কথা লেখা ছিল। নিজেকে সেখানে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। বুঝতে পারছিলেন না কি করা উচিত। সেই সময় তার বাবা-মা তার পাশে এসে দাঁড়ায়। তারাই সমস্ত আইনি ব্যবস্থা নেয়।
আরও পড়ুনঃ “কাজের সংখ্যা যে ভাবে কমছে, তা যথেষ্ট উদ্বেগের”- অকপটে ঋত্বিক চক্রবর্তী!
তিনি আরও জানান এ প্রফেশনে আসার আগে অনেকেই বলেছিল তার দ্বারা কিছু হবে না কারণ তার গলার স্বর মেয়েদের মত নয়, তার স্বভাব খানিকটা টমবয় টাইপের তাই তাকে নিয়ে অনেক কথা সমালোচনা করা হয়েছিল। কিন্তু আজ তাদের যোগ্য জবাব দিয়েছেন তিনি। জনপ্রিয় সেই সেলিব্রেটির নাম হল প্রেরণা দাস। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর। বিভিন্ন ধরনের কনটেন্ট বানিয়ে তিনি নেটিজেনদের ছেলেদের মন জয় করেন।





